সারাদেশ

শ্যামনগরে আদালতের তোয়াক্কা না করে অবৈধভাবে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

  বিশেষ প্রতিনিধি 7 July 2026 , 1:51:37 প্রিন্ট সংস্করণ

শ্যামনগরে আইন আদালতের তোয়াক্কা না করে কুচক্রী মহলের ইন্ধনে মামলাবাজ নারী কর্তৃক অবৈধভাবে অন্যের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনা প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন শ্যামনগরের বাদঘাটা গ্রামের মৃত শাহাদাতৎ হোসেনের কন্যা সিরাতুন নেছা ফাল্গুনী। তিনি বলেন, আমি একজন সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষক। চাকুরি এবং বৈবাহিক সূত্রে যশোরে বসবাস করে আসছি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা মৌজায় আমার পৈতৃকসুত্রে এবং ক্রয়কৃত মোট দশশতক জমি রহিয়াছে। জে এল নং-২৭, দাগ ৭৩২, ৭৩০,৭৩১ এস এ খতিয়ান ২৪৪। জমিটুকু আমি ক্রয়ের পর মাটি তুলে ভিটা করি এবং গাছগাছালি রোপণ করে দীর্ঘ চৌদ্দ বছর ধরে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছি। কিন্তু গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে গভীর রাতে একদল দূস্কৃকিত কারীদের সহায়তায় আমার উক্ত সম্পত্তি স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে মামলাবাজ জোবেদা বেগমসহ তার সহযোগীরা দখলের চেষ্টাকালে এলাকাবাসী রুখে দেয়। চাকুরির সুবাদে বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়েই উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন ওই নারীসহ তার সহযোগীরা। পরবর্তীকালে শ্যামনগরে উপজেলা বি এন পির সাবেক আহবায়ক সোলেমান সাহেব এবং পৌর বি এন পির আহবায়ক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু চাচার সালিশে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় আমার প্রতিপক্ষ জোবেদা বেগম কে জায়গাটিতে কোন প্রকার ঝামেলা না করার মৌখিক নির্দেশ দেন। আমার প্রতিপক্ষ জোবেদা বেগম মহামান্য আদালতে ১৪৫ ধারায় অভিযোগ করেন। শুনানি শেষে মহামান্য আদালত স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশনা দেন। তারপর থেকে মামলাবাজ জোবেদা বেগম পুনরায় আমার জায়গা দখলের পায়তারা চালাচ্ছে। এবিষয়ে মাননীয় সাংসদ জনাব গাজী নজরুল ইসলাম সাহেব বরাবর লিখিতভাবে জানিয়েছি এবং শ্যামনগর উপজেলা বি এন পির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আবদুল ওয়াহেদ স্যার কে মৌখিকভাবে জ্ঞাত করেছি। স্থানীয় পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু ওই নারী আইন আদালত এবং কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে মূল্যায়ন না করে আমাকে হয়রানি করে যাচ্ছে।
তিনি যাতে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং ওই দখলদার মামলাবাজ নারীর হাত থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। ##

আরও খবর

Sponsered content