বিশেষ প্রতিনিধি 13 May 2026 , 5:56:34 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার কালীগঞ্জে পুষ্টিসমৃদ্ধ ও জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL)’ প্রকল্পের আওতায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামে বায়োফর্টিফাইড জিংকসমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে আয়োজন করা হয় এক প্রাণবন্ত, স্মার্ট ও অংশগ্রহণমূলক কৃষক মাঠ দিবস।স্থানীয় কৃষক-কৃষাণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি পুষ্টিকর ফসল উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির বিস্তারে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফছার উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পুষ্টি কমিটির মহিলা সদস্য পূর্নিমা রানী মন্ডল। মাঠ দিবসে আধুনিক কৃষি উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে একাধিক তথ্যসমৃদ্ধ উপস্থাপনা অনুষ্ঠিত হয়। কমলা সুন্দরী মিষ্টি আলু, বায়োফর্টিফাইড জিংকসমৃদ্ধ ধান ব্রি-১০২, লবণসহনশীল ধান ব্রি-৯৯ এবং সবজি চাষের সম্ভাবনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন কৃষক মাহবুর রহমান , হাফিজুর রহমান ও ফতেমা খানম । এছাড়া যুব জলবায়ু ন্যায়বিচার দলের ক্যাশিয়ার আসাদুজ্জামান বাপ্পী জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন।উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর তার বক্তব্যে সবজি চাষ সম্প্রসারণ, পুকুর ও খাল খনন এবং ধান চাষে পানি সাশ্রয়ী এডব্লিউডি (AWD) পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেন।সভাপতি আফছার উদ্দীন , “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল কৃষি চর্চা বাড়াতে হবে। লবণসহনশীল ধান, ভুট্টা ও সূর্যমুখীর মতো বিকল্প ফসল চাষে কৃষকদের এগিয়ে আসা জরুরি।” তিনি কৃষিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং কার্যকর সেচব্যবস্থা ও লবণাক্ত পানি ব্যবস্থাপনায় উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের ।লিডার্স (LEDARS)-এর মনিটরিং কর্মকর্তা মোছা: হাসনাহেনা মাঠ পর্যায়ে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আনিজুর রহমান এবং তৃষা দত্ত ।মাঠ দিবসে বিপুল সংখ্যক কৃষকের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে পুষ্টিকর ও জলবায়ু সহনশীল কৃষির বিস্তারে নতুন আশার সঞ্চার করেছে বলে আয়োজকরা জানান। সার্বিক সহযোগিতায় ছিল গেইন (GAIN) এবং বাস্তবায়নে ছিল লিডার্স (LEDARS)।

















