Uncategorized

শ্যামনগরে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরণের অভিযোগ

  বিশেষ প্রতিনিধি 5 May 2026 , 1:23:22 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে  তাসনিন আক্তার তন্নি নামে  এক স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। ছাত্রী টি  ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়াশুনা করে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রীর মা মুক্তা পারভীন হাফিজা।

অভিযোগে বলেন, শহিদুল ইসলাম গুঞ্জুরের ছেলে সাঈদ হোসেন একজন লম্পট ও বখাটে প্রকৃতির যুবক এবং তার স্বভাব চরিত্র ভালো না। আমার কন্যা স্কুলে আসা যাওয়ার পথে তাকে পথে ঘাটে একা পেয়ে প্রেম ভালোবাসার নিবেদন করে ফুসলায়ে আসতে থাকে। বিষয়টি আমি আমার কন্যার মাধ্যমে জানতে পেরে তার বাবা-মা সহ জানিয়ে উক্তরূপ করতে নিষেধ করলেও তারা কেহ আমার কথায় কর্ণপাত করেনি। তাছাড়া নিষেধ করায় সাঈদ হোসেন আমার কন্যার উপর ক্ষিপ্ত হয়ে তাকে সুকৌশলে অপরহন করার পায়তারা করে।

 

 এমতাবস্থায় ৪ ঠা মে  সকাল ৯ টা ৩০ টার সময় আমার কন্যা তাসনিন আক্তার তন্নি নিজ বাসা হতে স্কুলে আসার পথিমধ্যে শ্যামনগর থানাধীন ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে ১,২নং আসামীদ্বয় সহ তাদের সাথে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন দুইটি মটরসাইকেল যোগে উক্ত স্থানে আমার কন্যার সামনে হাজির হয়ে ১নং আসামী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। একপর্যায়ে ১নং আসামী উল্লেখিত ২নং আসামী সহ তার সহযোগি অজ্ঞাতনামাদের সহায়তায় আমার কন্যাকে ফুসলায়ে বিয়ের প্রলোভনে প্রলুদ্ধ করতঃ সুকৌশলে মটরসাইকেলে উঠায়ে অপহরণ করতঃ কালিগঞ্জ অভিমুখে চলে যায়। ছেলের বাবা মার সাথে যোগাযোগ করলে আমার সাথে তর্ক বিতর্ক করা সহ নিয়ে গেছে বেশ করেছে জানিয়ে তাদের বাড়ী থেকে বের করে দেয়।

 

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি দ্রুত  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content