সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান পুড়ে ছাই: পা হারানো রহিমের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার

  বিশেষ প্রতিনিধি 13 November 2026 , 5:30:00 প্রিন্ট সংস্করণ

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পা হারানো শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী রহিমের একমাত্র আয়ের উৎস শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের টেংরাখালী বাজারে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। টেংরাখালী বাজারে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দোকানের ভেতরে থাকা মালামাল, আসবাবপত্র ও কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের কাঠের বেড়া, টিনের চাল এবং ভেতরে থাকা সব মালামাল পুড়ে অঙ্গার হয়ে যায়। আগুনের তীব্রতায় দোকানের কাঠের দেয়াল ও খুঁটিগুলো পুড়ে কালো হয়ে গেছে এবং চালের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বে একটি দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়েছিলেন রহিম। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এই ছোট্ট দোকানটি দিয়েই তিনি কোনোমতে সংসার চালাতেন। কিন্তু আগুনে সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব ও দিশেহারা। পরিবার-পরিজন নিয়ে কীভাবে আগামী দিনগুলো পার করবেন, সেই দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তিনি।

এলাকাবাসী ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, রহিম অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। তার এই চরম বিপদে সমাজের বিত্তবান, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। সরকারি বা বেসরকারিভাবে আর্থিক সহায়তা পেলে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন স্থানীয়রা।

যোগাযোগ
পা হারানো আব্দুর রহিমের
মোবাইলঃ 01923652936

আরও খবর

Sponsered content