সারাদেশ

 ভামিয়া ও বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

  বিশেষ প্রতিনিধি 23 June 2026 , 9:41:48 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভামিয়া ও বনবিবিতলা এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেস ক্লাব চত্বরে ‘ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসি’র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তারা বলেন, জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, যা থেকে উত্তরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুর রউফ গাজী। তিনি তার বক্তব্যে এলাকাবাসীর সমস্যার কথা গুরুত্বসহকারে শোনেন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য মাহাতাব উদ্দিন সরদার এবং সংরক্ষিত আসনের নারী সদস্য মাসুরা খাতুন ও ফাতেমা বেগম।
সংগঠনগুলোর পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম গাজী, সহ-সভাপতি গাজী দিদারুল আলম, সদস্য শহর আলী সরদার ও মাস্টার আব্দুর রউফ। এছাড়াও ইয়ুথ গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম, ময়না খাতুন, নাজমুল হোসেন ও সোনামণি।

মানববন্ধনটির সঞ্চালনায় ছিলেন তারেক আব্দুল আজিজ। কর্মসূচিতে সিসিআরসির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, ইয়ুথ গ্রুপের অয়ন রায়সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে উপকূলীয় জনজীবন স্বাভাবিক করার দাবি জানান।

 

আরও খবর

Sponsered content