কালিগঞ্জ প্রতিনিধি: 28 July 2026 , 3:20:03 প্রিন্ট সংস্করণ
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া এবং ভাড়াশিমলা ইউনিয়নে গরুর ক্ষুরারোগ ও ছাগল- ভেড়ার (পিপিআর) রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট (মঙ্গলবার) সকাল ৭.০০ ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্প ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা এবং ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে কয়েক শতাধিক পরিবারের গৃহপালিত প্রাণীর সুরক্ষার জন্য বিনামূল্যে ক্ষুরারোগ ও পিপিআর রোগের প্রতিষোধক টিকা দেওয়া হয়েছে। উক্ত টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন এআই টেকনিশিয়ান (কৃত্রিম প্রজনন) মোঃ আজিজুর রহমান (বিপ্লব), ভ্যাক্সিনেটর সুকান্ত কুমার দাস, ভাড়াশিমলা ইউনিয়ন এআই টেকনিশিয়ান মোঃ আল আরাফাত, ভ্যাকসিনেটর আবু হাসান, লিডার্সের কল প্রকল্পের ফিল্ড অফিসার সুমন ঢালী, মোসলেমা পারভীন, তৃষা দত্ত, আনিছুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ। উপকূলের কৃষি নির্ভর জনপদে প্রান্তিক জনগোষ্ঠীর গৃহপালিত প্রাণিদের পালন করে জীবন জীবিকার একটি বড় অংশের আয় এখান থেকে আসে। বিগত কয়েক বছর যাবত উপকূল জনপদে অনেক পরিবারে গৃহপালিত পশু মারা যেতে দেখা যাচ্ছে। সময় উপযোগ ক্ষুরা রোগ ও পিপিআর রোগের সুরক্ষার জন্য টিকা দান কর্মসূচির মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এলাকাবাসী তাতে উপকৃত হবে।

















