সারাদেশ

শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 8 November 2026 , 3:02:04 প্রিন্ট সংস্করণ

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশুর সুরক্ষা আর নয় অপেক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শ্যামনগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় নকিপুরা শিশু বিকাশ কেন্দ্রে এ প্রতিযোগিতার আয়োজন করে একশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪, শ্যামনগর। সোশ্যাল অ্যাডাপটেশন থ্রো ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ডিআরএম) এন্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স লিড বাই ওমেন, ইয়াং পিপলস (এলআরপি-৫৪), শ্যামনগর, সাতক্ষীরা প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় মোট ৪২ জন শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিবেদিতা, দ্বিতীয় স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লাবিবা এবং তৃতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া জাহান মিতু।

 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে মূল্যায়ন করেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মোঃ আব্দুল হাই, রেক্সনা আক্তার ও তাজকিন্নাহার।

 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন একশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪ এর কো-অর্ডিনেটর আব্দুল কায়ুম, স্পন্সরশীপ অফিসার সমীর বিশ্বাস ও কমিউনিটি মোবিলাইজার কুমকুম মোস্তারি।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা তাদের মনের কথা, স্বপ্ন ও অধিকারের বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারে। শিশুর সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সকলকে একসাথে কাজ করতে হবে।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

ছবি: শ্যামনগরের নকিপুরা শিশু বিকাশ কেন্দ্রে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরুস্কার বিতারন।

আরও খবর

Sponsered content