সারাদেশ

শ্যামনগরে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 14 October 2026 , 3:28:44 প্রিন্ট সংস্করণ

শ্যামনগর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।

বুধবার (১৪ অক্টোবর) শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান।

সভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন আহমেদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম, শ্যামনগর পূজামণ্ডপ উদযাপন কমিটির সহসভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মণ্ডল।

মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন, পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content