সারাদেশ

সুন্দরবনের ত্রাস বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

  আক্তার হোসেন 7 November 2026 , 6:09:29 প্রিন্ট সংস্করণ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তারা।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। সে দীর্ঘদিন ভারতে লুকিয়ে ছিল সেখান থেকে সুন্দরবনে ভেতরে ঢুকে ডাকাতি করত।

এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরবনে জেলে বাওয়ালীদের উপর নির্মম নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content