সারাদেশ

গাবুরায় নিহত জেলে আমিনুরের পরিবার কে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 11 July 2026 , 1:53:16 প্রিন্ট সংস্করণ

কিছু দিন পূর্বে বন বিভাগের সদস্যের গুলিতে নিহত জেলে গাবুরায় আমিনুর ইসলাম এর শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার ১১ জুলাই  দুপুর ৩ টায় খুলনা সার্কিট হাউসের কনফারেন্স  রুমে চেক প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম
উপস্থিত ছিলেন  সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের কান্ডারী, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান। তার একান্ত প্রচেষ্টায় গাবুরায় নিহত জেলে আমিনুর ভাইয়ের শোকসন্তপ্ত পরিবারের হাতে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ-সময় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদুল আলম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সুলাইমান কবির, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু,  পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান প্রমুখ।
এই মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা মরহুম আমিনুর ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।

আরও খবর

Sponsered content