সারাদেশ

শ্যামনগরে সামান্য বৃষ্টিতেই পানির নিচে স্কুল মাঠ, দুর্ভোগে শিক্ষার্থীরা

  আব্দুল কাদের 4 July 2026 , 2:44:31 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১৪৯ নং শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। এ কারণে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মচারী সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। দুর্ভোগ কমাতে মাঠ মাটি দিয়ে ভরাট করার দাবি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের।সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই পানি মাড়িয়েই বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রবেশ করছে শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের অভিভাবকেরা বলেন, ১৪৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আধুনিক ভবন নেই। প্রতিবছর বর্ষাকাল আসলেই সামান্য বৃষ্টিপাতে মাঠে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। এসব সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। এ কারণে মাঠটিতে জলাবদ্ধতা লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে মাঠে পানি বেড়ে যায়।এই জলবদ্ধতার কারণে ক্লাসরুমে ছোট ছোট বাচ্চাদের আসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তবে এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হব বলেন, ওই স্কুলের মাঠ ভরাটের জন্য তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে,বরাদ্দ আসলে দ্রুত কাজ শুরু করবো।
সহকারী এটিও মোঃ শাহিন হোসেন বলেন, মাঠে পানি জলবদ্ধতা দেখে আসছি, তবে আমরা চেষ্টা করছি দ্রুত মাঠটা কিভাবে ভরাট করা যায়।

আরও খবর

Sponsered content