সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  বিশেষ প্রতিনিধি 19 September 2026 , 8:09:12 প্রিন্ট সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩ ই সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে অনলাইন পোর্টাল khulnavision24.com সুন্দরবনে স্মাট টিমের অভিযান , নৌকা -ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।  উক্ত সংবাদে সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের স্মাট টিমের অভিযানের নামে বিভিন্ন নৌকা , ট্রলার আটক করে পরে ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ উল্লেখ করা হয়েছে। তাছাড়া মান্দারবাড়িয়া, দোবেকি,পুষ্পকাটি,নোটাবেকিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কামরুল কোম্পানী, বিপুল কোম্পানী, জামাল,শহিদুল, অয়ন কোম্পানীসহ বিভিন্ন ব্যক্তির চরপাটা নৌকা ও ট্রলার আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রকাশিত সংবাদে টেংরাখালী টহল ফাঁড়ির ওসি ইসমাইল, সহকারী মিঠুন চক্রবর্তী, এফজি বুড়িগোয়ালীনি স্টেশনের আউটসোর্সিং ড্রাইভার মহিউদ্দিন এবং আউটসোর্সিং কর্মী রুহুল আমিনকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখিত সংবাদে বন বিভাগকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পুন্ন মিথ্যা ও ভিত্তীহিন। প্রকাশিত সংবাদে যে ছবিটি ব্যবহৃত হয়েছে সেটি নীলডুমুর এলাকার যা বহু আগের অভিযানের। একটি কুচক্রি মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উক্ত মিথ্যা সংবাদ প্রকাশিত করেছে। আমরা উক্ত মিথ্যা ও ভিত্তীহিন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

প্রতিবাদকারী

মোঃ ইসমাইল হোসেন

ফরেষ্টার , ভারপ্রাপ্ত কর্মকর্তা

টেংরাখালী ফরেষ্ট টহল ফাঁড়ি।

আরও খবর

Sponsered content