সারাদেশ

মাদকমুক্ত সমাজ গঠনে জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন 

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 22 June 2026 , 1:15:19 প্রিন্ট সংস্করণ

মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের বিল মাঠে জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এলাকার বিভিন্ন বয়সী তরুণরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশে খেলাধুলায় মেতে ওঠেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোনিবেশ করার আহ্বান জানান।

এ সময় জেলেখালি ভাই ভাই  সংঘের সকল সদস্য উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করা এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে যুবসমাজ মাদকের কুপ্রভাব থেকে দূরে থেকে দেশ ও সমাজের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আলহাজ্ব সোলায়মান কবির আহ্বায়ক, আশেক এলাহী মুনা সদস্য সচিব

নিজ অর্থায়নে রাস্তার সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ)

শ্যামনগর রমজাননগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি

আলোচিত নিউজে সংবাদ প্রকাশ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

শিক্ষার্থীকে পানির ট্যাংক পরিষ্কার করানোর ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব

শ্যামনগরে শিক্ষার্থীর ওড়না খুলে নেওয়া ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে