সারাদেশ

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 24 July 2026 , 2:54:48 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, এমপি-কে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আটুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় নওয়াবেঁকী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

আয়োজকদের তথ্যমতে, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, এমপি-কে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিক তদন্তের মাধ্যমে পর্যালোচনা করা হয়। ওই তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল হামিদ।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম এবং নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান।

আরও খবর

Sponsered content