সারাদেশ

আলোচিত নিউজে সংবাদ প্রকাশ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

  বিশেষ প্রতিনিধি 26 July 2026 , 12:29:01 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১২৫ নম্বর মাজাট অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইনামুল হক জানান, দৈনিক আলোচিত নিউজ অনলাইন পত্রিকা এবং খুলনা থাকে প্রকাশিত দৈনিক তথ্য ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকায় গত ২৫ জুলাই ২০২৬ প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি উপজেলা শিক্ষা প্রশাসনের নজরে আসে। অভিযোগে বলা হয়, গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফা অশালীন আচরণ করেন এবং তাকে বেধড়ক মারধর করেন। সংবাদ প্রকাশের পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক স্বাক্ষরিত ২৬ জুলাই ২০২৬ তারিখের এক অফিস আদেশে অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. মোস্তাফিজুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন হোসেন।
অফিস আদেশে তদন্ত কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাটি এলাকায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

শ্যামনগর রমজাননগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি

আলোচিত নিউজে সংবাদ প্রকাশ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

শিক্ষার্থীকে পানির ট্যাংক পরিষ্কার করানোর ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব

শ্যামনগরে শিক্ষার্থীর ওড়না খুলে নেওয়া ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

শ্যামনগরে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত

তৃতীয় দিনেও উত্তাল শ্যামনগর এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ