জামালপুর প্রতিনিধিঃ 27 July 2026 , 12:20:59 প্রিন্ট সংস্করণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০ নং শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার জরাজীর্ণ সড়ক নিজ অর্থায়নে সংস্কার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, সমাজসেবক মোহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ)।
স্থানীয়দের চলাচলের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজ পরিচালনা করেন। এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং জনসাধারণের দুর্ভোগ কমাতে এমন কার্যক্রমকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ) বলেন, “সততা, দক্ষতা ও উন্নয়ন”—এই স্লোগানকে ধারণ করে তিনি একটি স্মার্ট, সমৃদ্ধ ও আধুনিক ১০ নং শ্রীপুর ইউনিয়ন গড়ে তুলতে চান। তিনি বলেন, “জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা এবং স্বচ্ছ নেতৃত্বের কোনো বিকল্প নেই। আমি নির্বাচিত হই বা না হই, মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।”
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত কয়েকটি সড়কের সংস্কারের ফলে যাতায়াত অনেক সহজ হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইউনিয়নের সার্বিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

















