সারাদেশ

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান,  বোট নিয়ে পালালো অবৈধ বালু উত্তোলনকারীরা

  বিশেষ প্রতিনিধি 10 November 2026 , 7:29:32 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী ও কুপোট এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশ সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

অভিযানের সময় নদীর মধ্যে একটি বোট দেখা গেলেও অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত পালিয়ে যায়। ফলে সেটিকে আটক করা সম্ভব হয়নি।

 

পরবর্তীতে নদীর পাড়ের বালুর আড়তে অভিযান চালানো হয়। সেখানেও কাউকে পাওয়া যায়নি। পরে অভিযান শেষ করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক জানান, খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content