বিশেষ প্রতিনিধি 25 August 2026 , 5:20:51 প্রিন্ট সংস্করণ
সুন্দরবনের উপকূলে টহল জোরদার করার অংশ হিসেবে বন বিভাগের একটি বিশেষ দল অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি গরান কাঠ বোঝাই নৌকা জব্দ করেছে। সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের আওতাধীন টৈংরাখালীর ফরেস্ট টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন
গোপন সংবাদের ভিত্তিতে ২৫ শে আগস্ট মঙ্গলবার আনুমানিক রাত ১০ টার দিকে সিপিজি সদস্যদেরকে নিয়ে আমি সুন্দরবনের উপকূলবর্তী মইজদ্দির মোড় সংলগ্নে আনসারের দোকানের পিছনে নদী চরে অভিযান চালিয়ে চোরাকারবারিদের এই নৌকাটি আটক করা হয়।বনের গহীন থেকে অবৈধভাবে কেটে আনা প্রচুর পরিমাণ গরান কাঠ নৌকাটিতে বোঝাই করা ছিল। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকাটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে বনকর্মীরা কাঠ ভর্তি নৌকাটি উদ্ধার করে নিকটবর্তী টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ি অফিসে নিয়ে আসে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে এবং পলাতক অপরাধীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বন বিভাগ।

















