বিশেষ প্রতিনিধি 26 August 2026 , 5:44:06 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিককে জমি দখলের পায়তারা, ভয়ভীতি, হুমকি-ধামকি, গালিগালাজ সহ মিথ্যা মামলায় ফাসানোর হুমকির অভিযোগ উঠেছে। এবিষয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক উপজেলার নকিপুর গ্রামের সুজা উদ্দিনের পুত্র মেহেদী মারুফ(৩৯) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালবেলা ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দক্ষিণের মশাল পত্রিকায় প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) শ্যামনগর থানায় দায়ের করা জিডিতে মেহেদী হাসান অভিযোগ করেন, নকিপুর এলাকার মুর্শিদ গাজীর স্ত্রী মোছাঃ শরিফা খাতুন(৩৫), মৃত ছাকিম উদ্দিনের পুত্র মোঃ মোকছেদ আলী(৫৫), আতাউর রহমানের স্ত্রী মোছাঃ আছমা বেগম(৩৯) ও আব্দুল্লাহর স্ত্রী মোছাঃ আকলিমা(৪২) খাতুনসহ কয়েকজনের সঙ্গে তার জমিজমা নিয়ে বিরোধ চলছে।
জিডিতে তিনি উল্লেখ করেন, বিবাদীদের সাথে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। বিবাদীরা আমার সম্পত্তি জবরদখলের পায়তারা করছেন এবং বিভিন্ন সময়ে আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।
জিডিতে আরও বলা হয়, গত ২৫ আগস্ট সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে মেহেদী হাসান তার ছেলেকে মাদ্রাসায় নামিয়ে নিজ কর্মস্থলে যান। এরপর সকাল ৮টা ৩৯ মিনিটের দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক খাইরুল বাসার তাকে কল দিয়ে মাদ্রাসায় ডাকেন। সেখানে উপস্থিত অপবাদ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা তার ওপর মারমুখী হন এবং জীবননাশের হুমকি দেন। ঘটনার সময় খাইরুল বাসার ও ওমর ফারুক নামে দুই শিক্ষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে দাবি করা হয়, তাকে(মেহেদী মারুফ) ও তার পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করা, ঘরবাড়ি ভাঙচুর এবং জমি জবরদখলের হুমকি দেওয়া হয়। এছাড়া বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং জেল খাটানোর হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে অভিযোগ করা হয়েছে।
ঘটনা বিষয়ে মেহেদী মারুফ বলেন, তারা দুর্ধর্ষ প্রকৃতির যেকোনো সময়ে আমার এবং আমার পরিবারের অন্য সদস্যদের সম্মান হানী সহ মিথ্যা মামলা দিতে পারে। তাই ভবিষ্যত নিরাপত্তা জনিত সমস্যা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছি।
এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ শাফিউল পাঠোয়ারী সাধারণ ডায়েরির বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

















