সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 18 September 2026 , 3:05:33 প্রিন্ট সংস্করণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার দ্বি-বার্ষিক পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা দক্ষিণ শাখার সভাপতি মো. আবদুল হাই সিদ্দীকী, সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফয়জুল্লাহ এবং প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শহিদুল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ দ্বীনি সংগঠন শ্যামনগর উপজেলা শাখার সদর (সভাপতি) আলহাজ্ব মুহাদ্দিস খাইরুল বাশার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি জিয়াউর রহমান ফারুকী, সহকারী সেক্রেটারি মুফতি হাফিজুর রহমান, যুব আন্দোলনের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারি আবু নাঈম জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আসাদুজ্জামান লিটনসহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে হাফেজ মাওলানা মনিরুল ইসলামকে সভাপতি, সহকারী অধ্যাপক ওমর ফারুক ও মো. ওয়াজেদ আলীকে সহ-সভাপতি, সহকারী অধ্যাপক আলহাজ্ব এস এম আবু দাউদকে সেক্রেটারি এবং হাফেজ মাওলানা আবু ইউসুফকে সহকারী সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।
পরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি মাওলানা লোকমান হোসেন জাফরী। শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের নীতি, আদর্শ ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মুহাদ্দিস খাইরুল বাশার। মোনাজাতে দেশ, জাতি, উম্মাহ ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
সম্মেলন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content