সারাদেশ

এনজিও কর্মী সেজে অভিযান শ্যামনগর থানা পুলিশের মাদক ব্যবসায়ী আটক

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 14 July 2026 , 12:39:50 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশ অভিনব কৌশলে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩জুলাই) সকাল ১১টার সময় থানা পুলিশের বিশেষ টিম শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি হলেন শ্যামনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নকিপুর গ্রামের আনিসুল মোল্লা (কালু) পুত্র মোঃ বাপ্পি মোল্লা (২২)।

শ্যামনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাঠোয়ারীর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ সদস্যরা এনজিও কর্মীর পোশাক পরে, কাঁধে ব্যাগ নিয়ে ক্রেতা সেজে অবস্থান নেন। অভিযানের। অভিযানের একপর্যায়ে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের সাবেক অধ্যক্ষ ওসমান গনির বাড়ির পাশের পাকা সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাঠোয়ারী বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শ্যামনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে শ্যামনগর থানা পুলিশের এধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content