সারাদেশ

স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট রুটি দেওয়ার অভিযোগ সরবরাহকারী সুশীলনের বিরুদ্ধে 

  বিশেষ প্রতিনিধি 20 June 2026 , 11:16:40 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্কুল ফিডিংয়ের রুটি ওজনকম নিম্নমানের দুর্গন্ধ ও ফাঙ্গাসযুক্ত সরবরাহের অভিযোগ উঠেছে সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের বিরুদ্ধে।

 

২০ জুন শনিবার সরজমিনে ১৮ নং পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩২ নং কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেয়ে দেখা যায় বিদ্যালয়ের স্কুল ফিডিং এর রুটি অনেক দুর্গন্ধ ও ফাঙ্গাসযুক্ত। এসময় স্কুল প্রধান শিক্ষক সুত্রে যানা যায় প্রতিটি রুটির ওজন থাকবে ১২০ গ্রাম কিন্তু ১টি রুটি পরিমাপ করলে দেখাযায় ১১৪ গ্রাম এবং অন্যটার ১১০ গ্রাম। এসময় স্কুলের প্রধান শিক্ষকরা তাদের স্ব স্ব স্কুলের মিড ডে মিলের খাদ্য ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করা বন্ধ করে দেন এবং উপজেলা শিক্ষা অফিসার ও সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের কর্মকর্তাদের এ বিষয়ে অবগত করেন।

 

 এসময় ১৮ নাং পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মশিউর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় আজও সরবরাহকারী প্রতিষ্ঠান স্কুল ফিটিংয়ের মালামাল দিয়ে যায় কিন্তু আমরা দেখলাম সরবরাহকৃত রুটির প্যাকেট ভেংগে দেখলাম মান ভালো না দুর্গন্ধযুক্ত এছাড়া ওজনেও কম এজন্য আমরা বাচ্চাদের দেইনি। এ বিষয়ে উদ্বোতন কর্মকর্তাকে আমরা অবগত করেছি।

 

১৩২ নং মধ্য কৈখালী সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আমজাদ হোসেন বলেন, আজ আমাদের স্কুল ফিটিং এর মালামাল সরবরাহ করলে আমাদের গ্রহণকারী কমিটির সদস্যরা রুটির প্যাকেট খুলে দেখেন রুটি গন্ধযুক্ত বিষয়টি আমাকে অবগত করলে আমি স্কুলের বাচ্চাদের খাবার বিতরণ বন্ধ করে দেই এবং সুশীলন প্রতিনিধি সহ উদ্বোতন কর্তৃপক্ষকে জানাই।

 

মিড ডে মিলের সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের কর্মকর্তা মোঃ আব্দুল জলিল বলেন, আমরা আজ রুটি বিতরণ করেছি কয়েকটি প্রতিষ্ঠান অভিযোগ তোলায় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছি রুটি না বিতরণ করার জন্য। সাথে সাথে প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিউ হুগলী বেকারীকেও জানিয়েছি।

 

শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content