বিশেষ প্রতিনিধি 10 September 2026 , 2:22:57 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১০ ই সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) অ্যাকশন এইড বাংলাদেশের উদ্দ্যোগে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্ভোধন করেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল এবং প্রোগতি প্রজেক্ট কো অডিনেটর আছের আলী । এ সময় অত্র বিদ্যালয়ের মাঠে ৮ টি নারিকেল,১২ টি কতবেল এবং ৫টি মেহগনি চারা রোপণ করা হয় । এছাড়াও ১০৮ নং চাঁদখালী সরকারি প্রাথমিকবিদ্যালয়ে কতবেল ৫০টি,নিম ৩০টি, তেতুল ৩০টি,বকুল,কৃষ্ণাচুডা,নারিকেল ৫টি করে চারা রোপন করা হয় এবং ১৪৩ নং মধ্যে রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নারীকেল ১২টি,কতবেল ৮টি ও মেহগনি ৫ টি চারা রোপণ করা হয়। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো ফারুকুজ্জামান, কমিউনিটি মোবিলাইজার গৌরব কান্তি বর্মম এবং সাদ্দাম হোসেন ।

















