সারাদেশ

ক্ষুরা রোগ ও ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান

  বিশেষ প্রতিনিধি: 30 July 2026 , 2:27:30 প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া এবং রতনপুর ইউনিয়নে গরুর ক্ষুরারোগ ও ছাগল- ভেড়ার (পিপিআর) রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট (বুধবার) সকাল ৭.০০ ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্প ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে রতনপুর ইউনিয়নের আড়ংগাছা এবং ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর গ্রামে কয়েক শতাধিক পরিবারের গৃহপালিত প্রাণীর সুরক্ষার জন্য বিনামূল্যে ক্ষুরারোগ ও পিপিআর রোগের প্রতিষোধক টিকা দেওয়া হয়েছে। উক্ত টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন এআই টেকনিশিয়ান মোঃ ফজলুর রহমান ও মোঃ আবুল কাশেম, ধলবাড়িয়া ইউনিয়ন এআই টেকনিশিয়ান মোঃ জাকির হোসেন, ভ্যাকসিনেটর ইমরান হোসেন, লিডার্সের কল প্রকল্পের ফিল্ড অফিসার সুমন ঢালী, তৃষা দত্ত, আনিছুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ। উপকূলের কৃষি নির্ভর জনপদে প্রান্তিক জনগোষ্ঠীর গৃহপালিত প্রাণিদের পালন করে জীবন জীবিকার একটি বড় অংশের আয় এখান থেকে আসে। বিগত কয়েক বছর যাবত উপকূল জনপদে অনেক পরিবারে গৃহপালিত পশু মারা যেতে দেখা যাচ্ছে। সময় উপযোগ ক্ষুরা রোগ ও পিপিআর রোগের সুরক্ষার জন্য টিকা দান কর্মসূচির মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এলাকাবাসী তাতে উপকৃত হবে।

আরও খবর

Sponsered content