শ্যামনগর উপজেলা প্রতিনিধি 24 June 2026 , 2:59:02 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে বাজারের পেরীফেরীর জায়গায় সরকারি সেড ইজারা বাতিলের দাবিতে স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসীর উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন বুধবার বিকাল সাড়ে ৫টায় ভুরুলিয়া ইউনিয়ন সুশীল সমাজ ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এবং চালিতঘাটা প্রভাতীর সংঘের সার্বিক সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুরুলিয়া বাজার কমিটির সেক্রেটারী বিশিষ্ট ব্যাবসায়ী মহাসিন রেজার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী,
এসময় আরও উপস্থিত ছিলেন ভূরুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক, সেচ্ছাসেবী দলের জেলা কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ আজু, প্রভাতী সংঘ্যের সভাপতি আব্দুল আজিম বকুল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিথু প্রমুখ
স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী সুত্রে জানা যায় চালিতাঘাটা বাজারের ব্যাবসায়ীদের সুবিধাত্বে সরকারি অর্থায়নে নিন্মিত সেডটিতে স্থানীয় সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবত ব্যাবসা পরিচালনা করে আসতেছে। হঠাৎ মোঃ হোসেন আলী নামে এক ব্যাবসী মিম এন্ড জিম এন্টারপ্রাইজ নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেন। এছাড়া মোঃ মহিবুল্লাহ নামে এক ব্যাবসায়ী মহিবুল্লাহ স্টোর নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেন। এভাবে সাধারণ ব্যাবসায়ীদের এই সেডটি দখলের চেষ্টা করলে স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী সাইনবোর্ড গুলো নামিয়ে দেয়। এবিষয়ে স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসীর মদ্ধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বাজারের এই সেটটিতে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসতেছে গুটিকয়েক ব্যক্তির সুবিধার্থে এই ইজারা প্রদান করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা। আমরা অবিলম্বে এই ইজারা বাতিলের দাবী জানাচ্ছি।
মানববন্ধনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক বলেন, বাজারের এই সেডটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন। এই সেটটির উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এমতাবস্থায় হঠাৎ এই সেটটি ইজারা দেয়াতে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সৃষ্টি হয়েছে, অবিলম্বে এই ইজারা বাতিলের দাবী জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, জনস্বার্থ বিরোধী এই ইজারা বাতিলের দাবি জানাচ্চি। এবিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ করছি শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের। এই জনস্বার্থ বিরোধী ইজারা বাতিল না হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীদের সাথে নিয়ে আরো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।
মানববন্ধনে অভিযুক্ত মহিব্বুল্লাহর কাছে এবিষয়ে জানতে একাধিকবার মোবাইলে কল দিলেও যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন নায়েব রেজাউল ইসলাম বলেন, আমি কোনো তোহা বাজার ইজারা দেইনি, দেয়ার আইনগত সুযোগ নেই। জেলা প্রশাসক অনুমোদিত চান্দিনা ভিটা ইজারা দেয়ার যোগ্য। গ্রহিতা অন্য জায়গায় সাইনবোর্ড সাটিয়ে দিলে সেটা হবে বে-আইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

















