বিশেষ প্রতিনিধি 1 June 2026 , 1:40:04 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ উপজেলার ১০ নম্বর সোরা গ্রামের বাসিন্দা আলম গাজীর ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানান, খেলাধুলার একপর্যায়ে নাহিদ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাই উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
















