সারাদেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি 17 November 2026 , 2:19:42 প্রিন্ট সংস্করণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামে ধান ফসল কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা লিডার্স-এর Climate Action at Local Level (CALL) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধান কর্তনের মাধ্যমে ফলন প্রদর্শন করা হয়। পাশাপাশি ঘেরের ভেড়ি ও মাচা পদ্ধতিতে কুমড়া, তরমুজ, লাউ, শসা, করলা, ঢেঁড়স ও বরবটিসহ বিভিন্ন উচ্চমূল্যের সবজি চাষের কৌশল, পরিচর্যা ও রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জি. এম. শফিউল্লাহ। প্রধান অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোছা. আলেয়া খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম। এছাড়া CALL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু সহিষ্ণু ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘেরের ভেড়িকে উৎপাদনমুখী করা সম্ভব। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও হবে।

মাঠ দিবসে কৃষক-কৃষাণীরা প্রদর্শিত ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহারের আগ্রহ জানান।

আরও খবর

Sponsered content