সারাদেশ

শ্যামনগরের সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা ও সচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি 30 July 2026 , 2:36:45 প্রিন্ট সংস্করণ

আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলিওমাদক মুক্ত মসাজ গড়ি। যুব সমাজ রক্ষাকরি, মাদক মুক্ত দেশ গড়ি, আপনার সচেনতেই বাচাতে পারে একটা প্রান এই প্রাধান্যকে সামনে রেখে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ  ইউনিয়নের ৭. ৮. ৯ ওয়ার্ডের  সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা ওসচেতনমূলক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার  (৩১শে জুলাই) বিকাল ৪টায় সুন্দরবন  বাজার প্রাঙ্গণে মুন্সিগজ্ঞ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী আলোচনা ও সচেতনমূলক সেমিনার  অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী শ্যামনগর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোঃ আবুল কাসেম মোড়ল সাবেক চেয়ারম্যান মুন্সিগজ্ঞ ইউনিয়ন ,মোঃ আব্দুর রাজ্জাক সরদার উপজেলার আয়বাহক কমিটির সদস্য থানা বিএনপি, মোঃমোয়াজেম হোসেন প্রধান শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়,মোঃসাহারাত সরদার সমাজ সেবক সদস্য আয়বাহক কমিটি থানা বিএনপি,

 

আলোচনা সভায় মোঃ আবু কওছার সরদারের  সভাপতিত্বে এবং মোঃসিদ্দিকুর রহমান সভাপতি মুনসীগজ্ঞ ইউনিয়নের ৮নং ওয়াডের বিএনপির  সভাপতির সঞ্চালনায় বক্তব্য দেন মোঃ আজিজুর রহমান সাবেক প্রধান শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়,মোঃ আবু হামজা মুনসীগজ্ঞ ইউনিয়নের সাবেক ছাএদলের ছাএ নেতা বিএনপি,আরো বক্তব্য দেন মোঃমহিদ গাজী, মোঃ নজরুল গাজী , মোঃ হাবিবুর রহমান,মোঃ আনোয়ারুল ইসলাম ইউপি সদস্য মুনসীগজ্ঞ ইউনিয়ন ৭নং ওয়াড,আঃরহমান সরদার মুনসীগজ্ঞ ইউনিয়ন ৭নং ওয়াড সভাপতি বিএনপি, মোঃ মিজানুর রহমান মোড়ল সাবেক সেনা সদস্য, মোঃমিজানুর রহমান গাজি,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

  মোঃসাফিউল ইসলাম পাটোয়ারী শ্যামনগর  থানার  ভারপ্রাপ্ত  কর্মকর্তা,বলেন, “মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।”

আরও খবর

Sponsered content