সারাদেশ

শ্যামনগরে অনুমোদনহীন দুই ক্লিনিকে অভিযানে জরিমানা

  শ্যামনগর প্রতিনিধি: 28 July 2026 , 2:13:14 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত দুটি বেসরকারি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে এক মাসের মধ্যে সরকারি অনুমোদনসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আটুলিয়া ইউনিয়নের ডা. ফার্নান্দো মা ও শিশু হাসপাতাল এবং প্রযুক্তি ক্লিনিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পরিদর্শনে দেখা যায়, ক্লিনিক দুটি সরকারি অনুমোদন ছাড়াই চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং অনুমোদিত চিকিৎসক ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ডা. ফার্নান্দো মা ও শিশু হাসপাতালকে ২ হাজার টাকা এবং প্রযুক্তি ক্লিনিককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, জনগণের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, যেসব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত দুই প্রতিষ্ঠানকে আগামী এক মাসের মধ্যে সরকারি অনুমোদনসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

শ্যামনগরে অনুমোদনহীন দুই ক্লিনিকে অভিযানে জরিমানা

শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আলহাজ্ব সোলায়মান কবির আহ্বায়ক, আশেক এলাহী মুনা সদস্য সচিব

নিজ অর্থায়নে রাস্তার সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ)

শ্যামনগর রমজাননগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি

আলোচিত নিউজে সংবাদ প্রকাশ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

শিক্ষার্থীকে পানির ট্যাংক পরিষ্কার করানোর ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব

Sponsered content