Uncategorized

শ্যামনগরে পশু চিকিৎসক অনিমেষ অপহরণের ৪৮ ঘন্টা পর উদ্ধার আটক ৩

  বিশেষ প্রতিনিধি 4 May 2026 , 11:28:11 প্রিন্ট সংস্করণ

অপহরণের ৪৮ ঘন্টা পর সোমবার উদ্ধার হলেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিতাই পরমাণ্যর পুত্র পশু চিকিৎসক গ্রাম ডাক্তার অনিমেষ পরমাণ্য।

সোমবার (৪ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন যতিন্দ্রনগর পোস্ট অফিস এলাকা থেকে শ্যামনগর থানা পুলিশ অনিমেষকে উদ্ধার করে এসময় শাহীনুর নামে এক অপহরণকারীকে আটক করে। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী আরও ২জনকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার মরাগাং এলাকার নেসার আলী গাজীর পুত্র শাহিনুর রহমান, গাবুরার নজরুল গাজীর পুত্র মাহমুদুল হাসান অরফে ডন (সারেন্ডারকৃত বনদস্যু) ও সুজাউদ্দিনের পুত্র জব্বার হোসেন।

উদ্ধার পরবর্তীতে অনিমেষ পরমাণ্য জানান আমি গত শনিবার সকালে হরিনগর কুলতলী গেছিলাম রুগী দেখে ফেরার পথে সুন্দরবন বাজার থেকে আমার প্রতিবেশী আশরাফ হোসেন তার ফুফাতো ভাইর গরু দেখার কথা বলে ডেকে নিয়ে যায় মরাগাং এলাকায় এরপর আমাকে ঘুরতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে নদীতে ট্রলরে উঠানোর পরই আমার চোখ ও হাত বেধে তারা বনের ভিতর নিয়ে যায়, তখন ওরা আশরাফ সহ ৪ জন ছিলো। সেখানে তারা টাকা দাবি করে আমাকে চোখ বেধে প্রচুর মারপিট করে। বলে কবর খুড়ে রাখছি টাকা না পেলে মেরে মাটিচাপা দিবো। এরপর আজ (সোমবার) ওদের একজন আমাকে নিয়ে লোকালয়ের দিকে আসলে শ্যামনগর থানা পুলিশ আমাদের হেফাজতে নেয়।

অপহৃত অনিমেষ পরমাণ্যর কাকা অমরেন্দ্র পরমানু বলেন, শনিবার অপহরণের পর চাঁদের দাবি করে আসলেও আমরা অনিমেষ বেঁচে আছে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলাম না তবে সোমবার আনুমানিক সকাল ১০ টায় আমার কাছে কল দিয়ে বলে আমি জংগলে আছি বেচে আছি আমাকে বাচান। তখন আমরা শ্যামনগর থানা পুলিশ হতে যোগাযোগ করে বিষয়টি অবগত করি।

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, গ্রাম্য পশু চিকিৎসক অপহরণের খবর পাওয়ার পর পুলিশের একটি চৌকস টিম নিরলস কাজ করে, অবশেষে আজ(সোমবার) উদ্ধার হয় এবং ৩ জন অপহরণকারীকে আটক করা হয়েছে। এঘটনায় ভিকটিম অনিমেষ পরমাণ্য বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করছেন তিনি।

আরও খবর

Sponsered content