বিশেষ প্রতিনিধি 22 August 2026 , 9:11:45 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ায় সরকারি কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ বসিয়ে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা যায় , উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ার মৃত বাসুদেব যোদ্দারের পুত্র পরিমল যোদ্দার সরকারি নিয়মকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে , ব্যক্তিগত জায়গার পানি নিষ্কাশনের জন্য এলজিইডির কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ বসিয়েছে। যার ফলে রাস্তায় গর্ত তৈরী হয়েছে এবং ধ্বস নামছে। যে কোন সময় বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত পরিমল যোদ্দার বলেন , আমি পাইবটি নতুন ভাবে বসায়নি। কার্পেটিং রাস্তা হওয়ার আগে পাইপটি ঘেরের পানি সরানোর জন্য বসানো ছিল।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম, আব্দুস সামাদ বলেন , বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

















