আব্দুল কাদের 6 June 2026 , 12:46:33 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক মোঃ লুৎফর শেখের পুত্র মোঃ আব্দুল হাকিম শেখ (২২ ) পারিবারিক সূত্রে জানা যায় , সকালে হাকিমসহ বেশ কয়েকজন স্থানীয় মোঃ জাহাঙ্গীর হোসেনের মৎস্য ঘেরে শ্রমিকের কাজ করতে যায়। দুপুরে হঠাৎ করে বজ্রপাত শুরু হলে হাকিমসহ সকলে নিরাপথ স্থানে যাওয়ার প্রতিমধ্যে আকস্মিক বজ্রপাত হাকিমের মৃত্যু হয়। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাকিমের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

















