সারাদেশ

শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি 11 July 2026 , 9:54:14 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সামিউল পাটুয়ারীর সঙ্গে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ছামিউল আযম মনির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিউল পাটুয়ারী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন থানার এসআই বিপ্লব সহ পুলিশের অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, আফজালুর রহমান, এম. কামরুজ্জামান, সাইফুল ইসলাম, হুসাইন আফতাব ও হাজী মুরাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, রনজিত বর্মন, জি এম মোহাম্মদ আলী প্রমুখ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বিত সম্পর্ক বজায় থাকলে অপরাধ দমন ও জনস্বার্থে কাজ করা আরও সহজ হবে।
সভায় ওসি সামিউল পাটুয়ারী বলেন, শ্যামনগর থানাকে জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।
সভায় উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content