সারাদেশ

শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা, থানায় অভিযোগ

  বিশেষ প্রতিনিধি: 18 May 2026 , 11:34:57 প্রিন্ট সংস্করণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 45;

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটে স্থানীয় ইউ,পি সদস্য মোঃ আবুল কালামের নের্তৃত্বে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী  ধুমঘাট গ্রামের মৃত বলোরাম মন্ডলের পুত্র সুভাষ চন্দ্র মন্ডল বাদী হয়ে শ্যামনগর থানায় একই গ্রামের গদাধরের পুত্র রবিন্দ্র নাথ , রবিন্দ্র নাথের পুত্র সুব্রতসহ ইউ,পি সদস্য মোঃ আবুল কালামকে বাদী করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ও সরজমিনে জানা যায় , সুভাষ মন্ডলের বাড়ী সংলগ্ন রবিন্দ্র নাথের জায়গা অবস্থিত। উক্ত জায়গায় চলাচলের জন্য রবিন্দ্র সুভাষের নিকট জাগয়া চাই। সুভাষ তার প্রস্তাবে রাজি না হলে সে বিভিন্ন জায়গায় অভিযোগ করে। সর্বশেষ ঈশ^রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সফিউল্লার মাধ্যমে শালিস হওয়ায় কথা থাকলেও ১৭ ই মে ( রবিবার) , সকাল আনুমানিক ৭টার সময় ইউ,পি সদস্য মোঃ আবুল কালামের নের্তৃত্বে রবিন্দ্র নাথসহ বেশ কয়েকজন সুভাষের বাড়ীতে হামলা চালায়। এ সময় তারা গাছ কর্তন ও বসত ভিটার ক্ষতি করে। এ বিষয়ে রবিন্দ্র বলেন , সুভাষ আমাদের সম্পত্তিতে বসবাস করে। আমরা তাকে বিনামুল্যে উক্ত জায়গা দেই। আমার জমি তার বাড়ী সংলগ্ন হওয়ায় চলাচলের জন্য সামান্য জায়গা চাইলে সে রাজি হয়না। আমি বিষয়টি স্থানীয় ইউ,পি সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গদের অবগত করি। কাল সুভাষের ক্ষতি না করে চলাচলের জন্য সামান্য পথ বাহির করার চেষ্টা করি। ইউ,পি সদস্য মোঃ আবুল কালাম বলেন , আমার উপর আনিত অভিযোগটি সম্পুন্ন মিথ্যা । আমি স্থানীয় ভাবে দুটি সংখ্যালঘু পরিবারের বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছি। এ বিষয়ে এএসআই মোঃ নিজাম উদ্দীন বলেন , অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আজ উভয় পক্ষকে নিয়ে থানায় শালিস অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content