বিশেষ প্রতিনিধি: 19 May 2026 , 5:22:08 প্রিন্ট সংস্করণ
কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে থেকে কালি গঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ৪৮ জন কৃষক-কৃষাণীর মাঝে হার্মেটিক সাইলো (বীজ রাখার পাত্র) বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার ওয়াসীম উদ্দীন উপস্থিত থেকে উক্ত সাইলো বিতরণ করেন।
বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে দাতা সংস্থা GAIN (গেইন বাংলাদেশ) এর সহযোগিতায় কল কনসোর্টিয়াম এর আওতায় “ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল(কল) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কালিগঞ্জ উপজেলায় ১২ টি ইউনিয়নে ২৪০০ পরিবারে কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় হার্মেটিক সাইলো (বীজ রাখার পাত্র) বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার ওয়াসীম উদ্দীন মহোদয় এর উপস্থিতিতে উক্ত সাইলো বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানবিকা শীল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ নাইমুর রহমান, লিডার্স এর প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন কুমার ঢালী, মোসলেমা পারভীন, আনিছুর রহমান, তৃষা দত্ত।

















