সারাদেশ

রামপালে মরা গরুর মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

  বাগেরহাট থেকে শেখ মারুফ হোসেনঃ 7 June 2026 , 3:30:03 প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জুন, ২০২৬) সকালে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর আদালতে এই দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।

দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের পুত্র হারুনর রশিদ এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের পুত্র ইয়ামিন হাওলাদার।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, হারুনর রশিদ মাংস ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মরা গরুর মাংস বিক্রি করে আসছিলেন এবং এ সময় স্থানীয়রা তার লাইসেন্স বাতিলেরও জোর দাবি জানান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, মরা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালতের নির্দেশে জব্দকৃত মাংসগুলো পরবর্তীতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আলহাজ্ব সোলায়মান কবির আহ্বায়ক, আশেক এলাহী মুনা সদস্য সচিব

নিজ অর্থায়নে রাস্তার সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ)

শ্যামনগর রমজাননগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি

আলোচিত নিউজে সংবাদ প্রকাশ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

শিক্ষার্থীকে পানির ট্যাংক পরিষ্কার করানোর ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব

শ্যামনগরে শিক্ষার্থীর ওড়না খুলে নেওয়া ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে