সারাদেশ

ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি 6 November 2026 , 1:41:55 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীর সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬নভেম্বর) বিকাল ৩টায় ঈশ্বরীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ধুমঘাট ৫০০বিঘা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ড সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মোঃ নুরুজ্জামান আহবায়ক, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নুর এলাহি লিটন সদস্য সচিব ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি, অ্যাডঃ এস এম ইব্রাহিম খলিল সিনিয়র যুগ্ন আহবায়ক, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি, যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার সাইদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।

বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য কর্মীদের দিক নিদ্দেশনা দেন। এছাড়া সরকার কর্তৃক প্রদত্ত কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন কর্মসূচির সুবিধা গুলো যাতে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষগুলো সুবিধা ভোগ করতে পারে সেবিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করেন।

আরও খবর

Sponsered content