সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার বিতরণ

  বিশেষ প্রতিনিধি 14 October 2026 , 3:19:10 প্রিন্ট সংস্করণ

শারদীয় দুর্গাপূজা উদযাপন-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সকল দূর্গাপূজা মন্ডপ তথা ৭১টি মন্দির কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়েছে।

শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় টায় উপজেলা অডিটোরিয়াম হলে সন্ধ্যা ৬ টায়, আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান করিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক এলাহি মুন্না’র সঞ্চলনায় এ শারদীয়া শুভেচ্ছা উপহার প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির হাতে ৫০০০ টাকা শুভেচ্ছা উপহার তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।

এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কৃষক দল কেন্দ্রীয় নেতা ও ডেপুটি এটনি জেনারেল আব্দুস সালাম খান, কেন্দ্রীয় যুবদল নেতা শাহাজান রনি, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, পুজা উদযাপন ফ্রন্ট এর উপজেলা সভাপতি দেবব্রত ব্যানার্জী, পৌর আহবায়ক বাবুলাল মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ সহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ৭১টি মন্দিরে দায়িত্বে থাকা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকেরা ড. মনিরুজ্জামান এর হাত থেকে শারদীয় শুভেচ্ছা উপহার গ্রহণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দুর্গম ইউনিয়নের মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে যোগ দেন।

উপজেলার শারদীয় দুর্গাপূজার আয়োজক কমিটির সকলকে উদ্দেশ্য করে ড.মনিরুজ্জামান বলেন, আপনারা নির্ভয়ে শান্তিপুর্ন ভাবে দুর্গাৎসব পালন করুন। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি আপনাদের সকল সমস্যায় আমাদের উপজেলা মনিটরিং সেলকে অবগত করবেন। সাথে সাথে দলীয় নেতাকর্মীরা উপস্তিত থেকে সার্বিক সহযোগীতা করবে। আমি আমার বেক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি শ্যামনগরের সনাতনী সম্প্রদায়ের পক্ষে কাজ করার। অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখানো আছি, আগামীতেও থাকবো।

 

আরও খবর

Sponsered content