Uncategorized

উৎসবমুখর পরিবেশে ১৪৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 15 May 2026 , 2:19:32 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুরে ঐতিহ্যবাহী ১৪৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয় হাজারো দর্শকের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার ঐতিহ্য ও জনপ্রিয় এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ৪২ টি ঘোড়া অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ঘোড়াগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিচারকদের সিদ্ধান্তে প্রথম স্থান অধিকার করে কয়রার ইব্রাহীম শিকারীর ঘোড়া, দ্বিতীয় স্থান অর্জন করে লোহাগড়ার সাদ্দামের ঘোড়া এবং তৃতীয় স্থান লাভ করে ফরিদপুরের বাবুর ঘোড়া।

এ অনুষ্ঠানে জি,এম সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. মনিরুজ্জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিল ০৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ।

এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক দর্শনার্থী উপস্থিত হন। আয়োজকরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ আয়োজন।

 

আরও খবর

Sponsered content