বিশেষ প্রতিনিধি 14 July 2026 , 12:42:58 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, নতুন সদস্যপদের আবেদন, আয়-ব্যয়ের হিসাব, পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি এবং বিভিন্ন বিষয়ে গঠিত উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় প্রেসক্লাব-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে দৈনিক বাংলা বাজার পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আব্দুল আহাদকে সহযোগী সদস্য থেকে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে উন্নীত করা হয়।
এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















