Uncategorized

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  রাজু আহমেদ,শ্যামনগর থেকে 5 May 2026 , 11:29:02 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামে পূজা মন্ডপ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স-এর উদ্যোগে এক বর্ণাঢ্য কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকাল ৪টায় প্রায় দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে এ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোছাঃ দেলোয়ারা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুপম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মোছাঃ সাহিদা বানু, ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা খাতুন, অনুপ কুমার, ইয়ুথ কল ও ল্যাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি অনুপ কুমার মিস্ত্রি এবং স্বেচ্ছাসেবক লাবনী পারভীন সহ অন্যান্যরা।
মাঠ দিবসে কৃষকদের বিভিন্ন আধুনিক ও লবণাক্ততা সহনশীল ফসল চাষাবাদ বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। কৃষক মফিজুর রহমান এক বিঘা জমিতে ব্রি ১০২ধানের চাষাবাদ করেন সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া কৃষক আশীষ কুমার হালদার এ ডব্লিউ ডি প্রযুক্তি ব্যবহারের উপকারিতা সম্পর্কে বলেন। কৃষক মিয়ারাজ হোসেন এক বিঘা জমিতে সূর্যমুখী চাষাবাদ করেন এবং ভালো ফলন পাইছেন
বক্তারা বলেন, উপকূলীয় লবণাক্ত অঞ্চলেও উপযুক্ত প্রযুক্তি ও সঠিক জাত নির্বাচন করলে ভালো ফলন সম্ভব। এ ধরনের উদ্যোগ কৃষকদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content