সারাদেশ

শেরপুরের নালিতাবাড়িতে১৯২ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার আটক

  মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ 7 June 2026 , 3:56:35 প্রিন্ট সংস্করণ

শেরপুরের নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় সালমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ জুন) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা মিশন এলাকায় অভিযান চালিয়ে মদভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় সালমানকে। তিনি উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালায়। ভোর ৫ টার দিকে দাওধারা ইসলামিক মিশন এলাকার পাকা সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করে পুলিশ।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং চালক সালমানকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারে ভারতীয় মদ পাচারকালে আটক করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত সালমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

শ্যামনগর রমজাননগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি

আলোচিত নিউজে সংবাদ প্রকাশ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

শিক্ষার্থীকে পানির ট্যাংক পরিষ্কার করানোর ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব

শ্যামনগরে শিক্ষার্থীর ওড়না খুলে নেওয়া ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

শ্যামনগরে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত

তৃতীয় দিনেও উত্তাল শ্যামনগর এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ