সারাদেশ

ষড়যন্ত্র করে নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা এসিআই কোম্পানির ম্যানেজারকে

  বিশেষ প্রতিনিধি 25 May 2026 , 1:50:37 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান মট এলাকায় অবস্থিত এসিআই এগ্রো লিংক লিমিটেডের কারখানা ম্যানেজার (উৎপাদন বিভাগ) মোঃ সেকেন্দার আলীকে পরিকল্পিত ভাবে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মোঃ সেকেন্দার আলী বলেন,আমি গত একবছর ধরে সংশ্লিষ্ট কোম্পানীতে সততা,স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করে আসছি। যে কারণে আমার অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী মিলে আমাকে ক্ষতি করার পায়তারা চালাচ্ছিলেন। যার ফলশ্রুতিতে গত ১৫ই মে সন্ধ্যায় অফিসের কাজে শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারে যাওয়ার পথিমধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ চক্র আমাকে গতিরোধ করে। পূর্বপরিকল্পিত তাদের সাথে থাকা একজন নারীকে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়‌। আমি টাকা না দিলে আমার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি প্রদান করে। পাশাপাশি পরিকল্পিত ধারণ করা ভিডিও আমার উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। যেটা আমার চাকরির জন্য হুমকি স্বরূপ। গত ১৫তারিখে ঘটে যাওয়া ঘটনাটি থেকে পরিত্রাণ পেতে আমি আইনি সহযোগীতার জন্য শ্যামনগর থানা একটি সাধারণ ডায়েরি করি।

আরও খবর

Sponsered content