শ্যামনগর উপজেলা প্রতিনিধি 19 July 2026 , 4:38:52 প্রিন্ট সংস্করণ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক কামরুজ্জামানের জামাতা আমিনুল ইসলাম(২৮) সন্ত্রাসীদের ছুিরকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। তিনি একই এলাকার আব্দুল হাই ফকিরের ছেলে। মাত্র এক মাস ২০ দিন পুর্বে আমিনুল ইসলাম ও কামরুন্নাহার দম্পতির ঘরে তাদের একমাত্র কন্যা আলিসার জম্ম হয়।
কামরুজ্জামান জানান প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে সিরাজের কাছে ১২ হাজার টাকা পাওনা ছিল জামাইয়ের বড় ভাইয়ের। শনিবার রাতে দু’জনার মধ্যে সাক্ষাতের সময় সিরাজের কাছে পাওয়া টাকা দাবি করা হয়। এসময় দু’জন বাদানুবাদে জড়িয়ে পড়লে একপর্যায়ে জাহাঙ্গীর তার উপর চড়াও হয়। খবর পেয়ে বড় ভাইকে বাঁচাতে ঘটনাস্থলে পৌছালে সেখানে উপস্থিত সিরাজসহ তার সহযোগীরা আমিনুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্বজনরা দ্রত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও চিকিৎসকরা আমিুনলকে মৃত ঘোষনা করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কান্নাজড়িত কন্ঠে কামরুজ্জামানের মেয়ে কামরুন্নাহার জানান বিয়েল পর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। আগামী ২৫ জুলাই তাকে আনুষ্ঠানিকভাবে শ^শুরবাড়িতে নেয়ার দিনক্ষণ নির্ধারিত ছিল। তার আগেই সন্ত্রাসীরা তার এক মাস ২০ দিন বয়সী সন্তানকে পিতৃহীন করলো।
এদিকে সাংবাদিক কামরুজ্জামানের জামাতার অকাল মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেনী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছে।
ছবিঃ ছুরিকাঘাতে নিহত আমিনুল ইসলাম।

















