শ্যামনগর উপজেলা প্রতিনিধি 3 May 2026 , 1:16:27 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।

রবিবার (৩ মে) সকাল ১১টা ৩০মিনিটে উপজেলা প্রেসক্লাবের সম্মুখ হতে র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে শ্যামনগর রিপোটার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য সহ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব, শ্যামনগর রিপোটার্স ইউনিটি, সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওসার, সাংবাদিক শেখ আফজালুর রহমান, সংগঠনিক সম্পাদক জি.এম আব্দুল কাদের, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের উন্নয়ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আজ ২০২৬ সালে এসেও গণমাধ্যম কর্মীরা হুমকি, হামলা সহ হত্যার শিকার হন। অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হলেও এখনো সেই হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন হয়নি। সেদিক থেকে বিবেচনা করলে অনেক বৈষম্যের শিকার সাংবাদিকরা। বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর নিশংস হামলার ঘটনা ঘটেছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে সরকার বাহাদুরের কাছে সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত সহ সকল সাংবাদিক হত্যা মামলার বিচারকার্য সম্পন্নের দাবি জানান।











