সারাদেশ

শ্যামনগরে বিজিবির অভিযানে ঝাঁপার চর থেকে বালুভর্তি বলগেটসহ আটক ৫

  বিশেষ প্রতিনিধি 14 June 2026 , 11:50:53 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে একটি বালুভর্তি বালগেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।রবিবার (১৪ই জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে, খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে একটি কার্গো বোর্ডসহ ৫জনকে আটক করে।

আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।
তথ্যানুসন্ধানে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালুখাদক প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। তারমধ্যে আজ জব্দ হওয়া এম বি হাবিব এর মালিক জামিরুল অন্যতম।
অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে। সেখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৫জনকে আটক করা হয় এবং বালুভর্তি দু’টি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বিজিবি

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

শ্যামনগর রমজাননগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি

আলোচিত নিউজে সংবাদ প্রকাশ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

শিক্ষার্থীকে পানির ট্যাংক পরিষ্কার করানোর ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব

শ্যামনগরে শিক্ষার্থীর ওড়না খুলে নেওয়া ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

শ্যামনগরে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত

তৃতীয় দিনেও উত্তাল শ্যামনগর এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ