সারাদেশ

শেরপুরের সীমান্তে ৫ টি ভারতীয় চোরাই গরু উদ্ধার

  মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ 7 June 2026 , 3:41:07 প্রিন্ট সংস্করণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে চোরাই পথে আসা ৫ টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সিংগা বরুনা ইউনিয়নের বাবেলাকোনা সীমান্ত এলাকা থেকে ওই গরুগুলো

উদ্ধার করে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের
সদস্যরা। বিজিবি সুত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার
নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে
বিজিবির একটি অভিযানিক দল
বাবেলাকোনা এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা গরু ফেলে রেখে সটকে পরে। পরে বিজিবি সদস্য রা মালিক বিহীন পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করে। উদ্ধারকৃত গরুর মুলা প্রায় ৩ লাখ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে
কর্ণঝোড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, কাস্টমের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো নীলামে বিক্রি করা হবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

শ্যামনগরে অনুমোদনহীন দুই ক্লিনিকে অভিযানে জরিমানা

শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আলহাজ্ব সোলায়মান কবির আহ্বায়ক, আশেক এলাহী মুনা সদস্য সচিব

নিজ অর্থায়নে রাস্তার সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ)

শ্যামনগর রমজাননগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি

আলোচিত নিউজে সংবাদ প্রকাশ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

শিক্ষার্থীকে পানির ট্যাংক পরিষ্কার করানোর ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব