সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে (দুইদিন ব্যাপি ২৯,৩০ মার্চ)ঐতিহ্যবাহী ৬৯তম ঈসালে সওয়াব মাহফিলকে কেন্দ্র করে আগত মুসল্লিদের সুবিধার্থে “পাতাখালী ফাউন্ডেশন”বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করা হয়েছে।
মাহফিলে অংশগ্রহণকারী হাজারো মানুষের মাঝে এই পানি বিতরণ কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে হাজারো মানুষের মুখে।
পাতাখালী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃএস এইচ কাজল বলেন, গরম ও ভিড়ের মধ্যে যেন কোনো মুসল্লি পানির কষ্টে না পড়েন, সেই লক্ষ্যেকে সামনে রেখেই সুপেয় পানি বিতরন উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে তৌহিদুজ্জামান মারুফ, তৈয়েবুর রহমান, আরাফাত, আবরার আরিফ জানান,ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আমরা পাতাখালী ফাউন্ডেশন’র পক্ষ থেকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
মাহফিলে আগত মুসল্লিদের মধ্যে মোঃআব্দুস সালাম জানান, এ ধরনের উদ্যোগ মানবিক ও সময়োপযোগী। এতে একদিকে যেমন কষ্ট লাঘব হয়, অন্যদিকে দূর দুরান্ত থেকে আসা মানুষজন খুব সহজে তৃষ্ণা মেটাতে সক্ষম হচ্ছে।
পাতাখালী ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে শৃঙ্খলাপূর্ণভাবে পানি বিতরণ করেন।