শিরোনাম ::
শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

আলোকিত নিউজ ডেস্কঃ
হালনাগাদ : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মাত্র ১১০ কোটি মা‌র্কিন ডলার।

দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা ধরে) যার পরিমাণ ১১ হাজার ৩২৮ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৭০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এই চিত্র পাওয়া গেছে।

অক্টোবরের প্রথম ২০ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৭১ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ মার্কিন ডলার। আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৯৬ লাখ ডলার।

এই ২০ দিনে বরাবরের মতো সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬ কোটি ৬১ লাখ ডলার। এরপর অগ্রণী ব্যাংকে ৭ কোটি ৮৪ লাখ, ডাচ-বাংলা ব্যাংকে এসেছে ৬ কোটি ১৭ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৬ কোটি ৮ লাখ, সোনালী ব্যাংকেও ৬ কোটি ৮ লাখ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৭৩ লাখ ডলার।

এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিভিন্ন ছাড় দেওয়ার পরও গতি কম দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অঙ্ক গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

যদিও অর্থবছরের প্রথম দুই মাসে ২ বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগস্ট মাসে আসে ২০৩ কো‌টি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলার। আর জুলাইয়ে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।


এই বিভাগের আরো খবর