শিরোনাম ::
কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে

সাতক্ষীরা সীমান্ত থেকে পিস্তল গুলি ও রুপা সহ চোরাকারবারী আটক

ইয়াছিন আরাফাত মিলন সাতক্ষীরা থেকে :
হালনাগাদ : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও প্রায় দুই কেজি ওজনের ভারতীয় রুপার গহনাসহ তরিকুল ইসলাম নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোর রাতে কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী সীমান্ত থেকে উক্ত চোরাকারবারীকে মালামালসহ আটক করা হয়।
আটক তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে অস্ত্র, গোলাবারুদ ও রুপার গহনা নিয়ে একদল চোরাকারবারী বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এসময় সেখান থেকে একটি আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও এক কেজি ৯৯৫ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ চোরাকারবারী তরিকুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়। এসময় পালিয়ে যায় অপর চোরাকারবারী আব্দুল গফ্ফার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৪টি মাদক মামলা এবং পলাতক গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

তিনি আরও জানান, জব্দৃকৃত অস্ত্র ও গোলঅবারুদসহ আটক তরিকুলকে কলারোয়া থানায় সোপর্দসহ তার বিরুদ্ধে এবং পলাতক গফফারের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত রুপার গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর